Amader AddA

Ultimate Bangladeshi Entertainment

Mon05212012

Last update01:24:52 PM GMT

Back Blog Bangladesh ফেব্র“য়ারিতে ঢাকায় দ্বিতীয় হাওর সম্মেলন

ফেব্র“য়ারিতে ঢাকায় দ্বিতীয় হাওর সম্মেলন

  • PDF
Add Comment
feed
busy
  • Prev
  • 1 of 3
  • Next

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের হাওর অঞ্চলের মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নের লক্ষ্যে কর্মপন্থা নির্ধারণে দ্বিতীয় জাতীয় হাওর সম্মেলন শুরু হবে আগামী ২৫ ফেব্র“য়ারি থেকে। 

সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান হাওর সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক তথ্যপ্রযুক্তিবিদ মোস্তফা জব্বার। 

ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, “দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় ৩২ হাজার বর্গকিলোমিটার জুড়ে হাওরের অবস্থান।” 

এ অঞ্চলে বসবাসকারী প্রায় ৫০ লাখ ও হাওরের ওপর নির্ভরশীল আরো প্রায় দেড় কোটি মানুষের জীবন-জীবিকা সংকটাপন্ন ও বিপন্ন উল্লেখ করে মোস্তফা জব্বার বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব হাওরাঞ্চলের প্রকৃতি, পরিবেশ, বৈচিত্র্য আর জীবিকাকে নতুন করে সংকটের মুখে ফেলেছে।” 

২০০৮ সালের মার্চে ঢাকায় প্রথমবারের মতো জাতীয় হাওর সম্মেলন হয়। এবারের সম্মেলনে ‘হাওর ঘোষণা-২০০৮’ প্রথম জাতীয় হাওর ঘোষণার অগ্রগতির বাস্তবায়ন বিষয়ে পর্যালোচনা ও হাওর অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে ‘দ্বিতীয় জাতীয় হাওর উন্নয়ন ঘোষণা’ প্রণয়ন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 

এই উদ্যোগের সঙ্গে ইতোমধ্যে যুক্ত হয়েছে হাওর এ্যডভোকেসি ফোরাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, হাওর বিষয়ে সর্বদলীয় সংসদীয় গ্র“প, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, অক্সফাম,সিএসআরএল, সিডিএমপি-ইউএনডিপি, সিঁড়ি, একশনএইড, সিএনআরএস, আইডিয়া ও নাগরিক সংহতি সম্মেলন। 

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য মতিউর রহমান, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের অ্যাডভোকেসি বিশেষজ্ঞ এম আনোয়ার হোসেন, অক্সফামের পলিসি ও অ্যাডভোকেসি ম্যানেজার মনীষা বিশ্বাস, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ প্রমুখ। 

Comments (0)

Write comment
You must be logged in to post a comment. Please register if you do not have an account yet.