একখন্ড ভূমির জন্য
আমার বুকের ক্ষত কতটা গভীর তোমার জন্য
সে শুধু আমি জানি ।
বিজ্ঞাপনরে নিয়ন শাইন ঝলসে ঝলসে উঠলই
প্রমাণিত হয়না ভালোবাসা।
সীমানার ওপার হতে রক্ত ঝরে যায় তোমার জন্য
নিবিড় আলিঙ্গনের অনুভব বিরাজ করে শরীরে
কাঁটাতার বাঁধতে পারেনা হদয়।
রক্ততিলক আঁকা ভাগ্য ঘুরে যাযাবর বেনের মতন
অরণ্য, মরুভূমি এবং সুরম্য প্রাসাদে-
নোলক, কণ্ঠি, দু হাতে বাঁধা রাখী
তোমার সবল বাহুর বাধঁন আগলে রাখে যতনে
চুলেরধারায় বয় তোমার অজস্র নদীর রক্ত স্রোত।
Set as favorite
Bookmark
Email this
Hits: 9661
Comments (0)
Write comment
You must be logged in to post a comment. Please register if you do not have an account yet.







