Amader AddA

Ultimate Bangladeshi Entertainment

Mon05212012

Last update01:24:52 PM GMT

Back Blog General বিমানে বিয়ের প্রস্তাব

বিমানে বিয়ের প্রস্তাব

  • PDF
alt
Add Comment
feed
busy
  • Prev
  • 1 of 4
  • Next

বিয়েতে অভিনবত্ব আনার কথা ভাবেন অনেকেই। কিন্তু চলন্ত বিমানে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা সাধারণত শোনা যায় না। পর্তুগালের ফ্লাইট স্টুয়ার্ডেস ভেরা সিলভাকে বিমানে যখন তাঁর ছেলেবন্ধু বিয়ের প্রস্তাব দেন, তখন হকচকিয়ে যান সিলভা। তবে সেখানেই তিনি তাঁর সম্মতির কথা জানান। যাত্রীরাও হাততালি দিয়ে তাঁদের অভিনন্দন জানান।


বিবিসির অনলাইনের খবরে বলা হয়, বিমানটি লিসবন থেকে বার্সেলোনায় যাচ্ছিল। ভেরা সিলভার ছেলেবন্ধু জোয়াও ভিয়েইরা যাত্রী হয়ে ওই বিমানে ওঠেন। ভিয়েইরা তাঁর বান্ধবী সিলভাকে বলেছিলেন, ব্যবসার কাজে তিনি বার্সেলোনায় যাচ্ছেন। কিন্তু বিমানে উঠে তিনি অন্য একজন ক্রুর সহায়তায় সিলভাকে বিয়ের প্রস্তাব দেন। অপ্রস্তুত সিলভা হঠাত্ বিয়ের প্রস্তাব পেয়ে অবাক হন ও লজ্জা পান। কিন্তু যাত্রীরা যাত্রাপথে এ ধরনের আনন্দের খোরাক পেয়ে এই যুগলকে হাততালি দিয়ে অভিনন্দন জানান। এরপর প্রেমিক ভিয়েইরা সিলভাকে আংটি পরিয়ে দেন এবং অপ্রত্যাশিত এই আনন্দের মুহূর্তটি উদ্যাপন করেন।

Comments (0)

Write comment
You must be logged in to post a comment. Please register if you do not have an account yet.